Pages

Tuesday, February 5, 2013

ক্ষমা!


ক্ষমা!

ক্ষমা!!!
এইচ এম শরীফ উল্লাহ
ঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁ
prison-or-jail_~k1642190
নিরীহ,বঞ্চিত মানব সমাজের সর্বাঙ্গে
আজ নষ্টদের অপছায়া,ওদের দুষ্ট আধিপত্যের আঁচড়…
জানে না ওরা, একদিন সময়ের আবর্তের
পদতলে ওরাও পিষ্ট হবে জাহান্নামের কীট হয়ে।
আপামর জনতার ছিন্ন বুকের কষ্টবোধগুলো
জ্বলন্ত অগ্নি হয়ে খড় কুটোর মতো জ্বালিয়ে
ওদের দৌরাত্ম্যের কদর্য বুকেব উপড় দিয়ে
নগ্ন পায়ে মাড়িয়ে যাবে………
কলঙ্কের অনাকাঙ্ক্ষিত ইতিহাসের
পাতাই একদিন ওদের অবাঞ্চিত পৈশাচিকতার
দৌরাত্মকে মুছে দেবে………..!!!!!
অর্ধাহারে, অনাহারে ছিন্নবস্রে লজ্জাবৃত মায়ের
ক্ষুধার্ত দৃষ্টির অনলে ওদের কদর্য পৈশাচিক
আত্মারা ভশ্ম হবে…………!!!!
যাদের অঙ্গুলি নির্দেশে পাপ, মিথ্যাচার,
গুম-হত্যা, ধর্ষণ,ফাঁসির আসামীর মুক্তি!
নিরাপত্তাহীনতায় রাত্রি যাপন নিরীহ মানুষের!
ধিক! ওদের ধিক!
মহাকাল ওদের ক্ষমা করবে না কক্ষনো…
আগে নিজকে সম্মান দিতে শিখুন।সম্মানের চারিত্রিক আসনে
আগে নিজকে অধিষ্ঠিত করুন।বিনয়াবনত হয়ে শ্রদ্ধা নিবেদন
করবে জাতী।সবিনয়ে হৃদয়ের আসনে আপনাকে স্থান দিবে।
ক্ষমতা পেয়েছেন, অতঃপর আপনার সুন্দর
পোশাকের আড়ালে দূষিত আত্মার বসবাস….!
জেনে রাখুন, আপনি ঘৃণিতদের একজন!
আপনার শিক্ষা,অসীম ক্ষমতা- আপনাকে সৎ,
হতে উৎসাহিত করে নি, আপনার অধীনস্তদের
নিরাপদে রাত্রি যাপন করতে দেয় নি!!!!!
জেনে রাখুন! এই শিক্ষা আর
ক্ষমতাকে ধিক্কার , শত ধিক্কার…………..
রেটিং করুন:
Rating: 0.0/5 (0 votes cast)
Rating: 0 (from 0 votes)
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের, লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর। শব্দনীড় ব্লগ কোন লেখা ও মন্তব্যের অনুমোদন বা অননুমোদন করে না।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৬ টি মন্তব্য (লেখকের ৩টি) | ২ জন মন্তব্যকারী

  1. ডা. দাউদ : ১১-০৩-২০১২ | ১৬:৩৭ |
    Delete
    আগে নিজকে সম্মান দিতে শিখুন।সম্মানের চারিত্রিক আসনে
    আগে নিজকে অধিষ্ঠিত করুন।বিনয়াবনত হয়ে শ্রদ্ধা নিবেদন
    করবে জাতী।সবিনয়ে হৃদয়ের আসনে আপনাকে স্থান দিবে। Yes Yes YesYes Yes
  2. ডা. দাউদ : ১১-০৩-২০১২ | ১৬:৪২ |
    Delete
  3. সেতুবন্ধন : ১১-০৩-২০১২ | ২১:২১ |
    Delete
    w.s.
    আসসালামু আলাইকুম ডা. দাউদ ভাই, কেমন আছেন?
    আপানার সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ভাই,
    খুব ভালো থাকবেন। শুভকামনা………
  4. বিষণ্ণময়ী : ১২-০৩-২০১২ | ৯:২৭ |
    Delete
    শেষের প্যারাটা চমৎকার লিখেছেন। এই ভাবে যদি সবাই মনে করতো তাহলে কেউ কোন অন্যায় করতো না।
    বেশ ভাল লিখেছেন। ভাল থাকুন। শুভ কামনা

No comments:

Post a Comment

 

Sample text

Sample Text

Sample Text