Pages

Labels

Showing posts with label ছড়া. Show all posts
Showing posts with label ছড়া. Show all posts

Tuesday, February 5, 2013

খোকার ইচ্ছে


খোকার ইচ্ছে

এইচ এম শরীফ উল্লাহ
————————————————————–
উৎসর্গঃ (একজন সুন্দর মনের মানুষ) সায়েদা আলী
এবং আমাদের সবার প্রিয় মা-বাবা হারা মেঘ
*****************************************************
cb517fd427c67a5141ac65dcc25318a7
ইচ্ছে করে ছোট্ট খোকার
যাবে চাঁদের দেশে;
বিশ্বটাকে দেখবে এবার
আবিস্কারের নেশে।
ইচ্ছে তাহার হবে একদিন
রঙ্গিন প্রজাপতি;
মনের ডানায় উড়বে সদা
ছড়াবে মনের জ্যোতি!
খোকার ইচ্ছে হবে বড়
হবে মহিয়ান;
আত্ম-পর সব ভুলে
হবে আগুয়ান!
দেশের তরে ভালোবাসা
সবার তরে সুখ;
সদা বলবে সত্য কথা
থাকবে না আর দুখ।
ফুলের মতো গড়বে জীবন
পরের সুখে সুখী;
নিজকে ভুলে পরকে আপন
থাকবে না কেউ দুখী।
চাঁদ হাসবে,তারা হাসবে
হাসবে খোকার দেশ;
দুই হাতে সুখ বিলাবে
হইবে না কো শেষ।
সৎ জীবনে ব্রত হবে
হতে হবে মহৎ;
সত্যের পথে চলতে হবে
হতেই হবে সৎ।
স্বপ্ন খোকার জীবন গড়ার
গড়বে আপন দেশ;
বাঁচার মতো বাঁচতে হবে
থাকবে না কো ক্লেশ।
little baby dreaming niceD.megh
——–
২২জুন, ২০১২
রেটিং করুন:
Rating: 0.0/5 (0 votes cast)
Rating: 0 (from 0 votes)
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের, লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর। শব্দনীড় ব্লগ কোন লেখা ও মন্তব্যের অনুমোদন বা অননুমোদন করে না।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৮ টি মন্তব্য (লেখকের ৪টি) | ৪ জন মন্তব্যকারী

  1. মুহাম্মদ সাঈদ আরমান : ২৩-০৬-২০১২ | ১১:১৮ |
    Delete
    সৎ জীবনে ব্রত হবে
    হতে হবে মহৎ;
    সত্যের পথে চলতে হবে
    হতেই হবে সৎ। সুন্দর লিখেছেন । শুভকামনা সতত

ছড়া নিয়ে ছড়া


ছড়া নিয়ে ছড়া

ছড়িয়ে আছে ছড়ার কলি
ছড়াকারদের দৃষ্টিতে;
ছড়ার গায়ের শব্দ কাপড়
ভিজিয়ে দেয় বৃষ্টিতে।
ছড়ার হাসি সাদা কাগজে
ভরিয়ে দেয় পাঠক মন;
ছড়ার ছন্দে পড়ার আনন্দে
দোলে উঠে মনের কোণ।
ছড়া তোমার শব্দ বৃক্ষে
অঙ্কুরিত সবুজ পাতা;
সাদা কাগজের শূণ্য বুকে
অঙ্কিত হয় সুখ কথা।
ছড়া তোমার কাগজ বাড়ি
তোমায় বুকে জড়িয়ে;
তোমার ছন্দের মিষ্টি হাসি
শূণ্যতা দেয় ভরিয়ে।
রেটিং করুন:
Rating: 0.0/5 (0 votes cast)
Rating: 0 (from 0 votes)
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের, লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর। শব্দনীড় ব্লগ কোন লেখা ও মন্তব্যের অনুমোদন বা অননুমোদন করে না।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৪ টি মন্তব্য (লেখকের ২টি) | ২ জন মন্তব্যকারী

  1. ফকির আবদুল মালেক : ২৪-১১-২০১২ | ১০:০৫ |
    Delete
    ছড়া নিয়ে ছড়া খানি লাগল বেশ ভাল
    ছন্দের গাথুনি মনের ছড়ালো সকাল বেলার আলো!!!
    ছন্দ দিয়ে ছন্দের প্রসংশা
    জাগায় মনে আশা????(হা হা হা)
    শুভ কামনা।
  2. ডা. দাউদ : ২৪-১১-২০১২ | ১৬:২০ |
    Delete
    ছড়া তোমার শব্দ বৃক্ষে
    অঙ্কুরিত সবুজ পাতা;
    সাদা কাগজের শূণ্য বুকে
    অঙ্কিত হয় সুখ কথা।
    অনন্ত কাল ধরে অঙ্কিত হোক সেই সুখ কথা
    আপনার কবিতার খাতায় Rose Rose Rose
 

Sample text

Sample Text

Sample Text